ট্রাম্প সত্যিকারের যোদ্ধা: মেলানিয়া

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ট্রাম্প সত্যিকারের যোদ্ধা: মেলানিয়া

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

করোনাভাইরাস থেকে সেরে উঠে স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে তার ভূয়সী প্রশংসা করেন।

Manual1 Ad Code

 

স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের লড়াকু। তিনি আমেরিকাকে ভালোবাসেন। প্রতিটা দিন লড়াই করে যাচ্ছেন তিনি। এ বছর ট্রাম্পের জন্য এই প্রথম এককভাবে কোনো নির্বাচনী প্রচারে যোগ দিলেন মেলানিয়া। খবর এনডিটিভির।

Manual7 Ad Code

 

গত সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারে নামার কথা ছিল মেলানিয়ার। কিন্তু করোনামুক্ত হওয়ার পরও কাশি থেকে যাওয়ায় তখন মেলানিয়ার প্রচার কর্মসূচি বাতিল হয়। মেলানিয়া করোনা আক্রান্ত ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

 

Manual5 Ad Code

গত মাসে করোনা আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ও তাদের সন্তান ব্যারন। ট্রাম্প দ্রুত সেরে উঠলেও মেলানিয়া ও ব্যারনের সেরে উঠতে সময় লাগে।

Manual6 Ad Code

 

করোনার সময় ট্রাম্পের পরিবারের প্রতি যারা সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি পেনসিলভানিয়ার জনসভায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ফার্স্টলেডি। বলেন, আমাদের পরিবারে করোনা শনাক্ত হওয়ার পর আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।

 

যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান মেলানিয়া। করোনায় মারা যাওয়া সোয়া দুই লাখ ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মেলানিয়া বলেন, আমেরিকান চেতনা প্রাণঘাতী করোনভাইরাসের চেয়ে শক্তিশালী।

 

‘আমি জানি এই অদৃশ্য ভাইরাসে বহু মানুষের মৃত্যু হয়েছে। বহু পরিবার প্রিয়জন হারিয়ে অপূরণীয় ক্ষতির স্বীকার হয়েছে। আমার পরিবার ওই সব পরিবারের প্রতি সহানুভূতিশীল। প্রেসিডেন্ট ট্রাম্প এ মহামারী থেকে উত্তরণের অঙ্গীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code