ঠাকুরগাঁওয়ে ওরাঁও আদিবাসী খুন, আটক ৩

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ওরাঁও আদিবাসী খুন, আটক ৩

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়ায় ইষ্টিফান তিরকী (৫০) নামের ওরাঁও সম্প্রদায়ের এক আদিবাসী দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় পরিষদ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

দুই সন্তানের জনক নিহত ইষ্টিফান তিরকী কলেজপাড়া এলাকার মৃত দানিয়েল তিরকীর ছেলে। স্টিফান পেশায় সেচ পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামতকারী (টেকনিশিয়ান) ছিলেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

আটককৃতরা হলেন- পরিষদপাড়া এলাকার মৃত শিলিউস টপ্পর ছেলে জুলিয়ান টপ্প (৪২), জসেন্ড তিরকীর ছেলে প্রদিপ তিরকী (১৯) ও মৃত বন্ধন তীগ্যার ছেলে মনোরঞ্জন তীগ্যা (৩৭)।

Manual5 Ad Code

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ইষ্টিফান রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে জেলা পরিষদ পাড়ায় যায়। সেখানে রাত সাড়ে ১০টায় রবি ড্রাইভারের বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় তার ওপর এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যুত না থাকায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। হৈচৈ চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে ইষ্টিফানকে মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তা দেখে ওই এলাকার মনোরঞ্জন তিগ্যা নামে এক প্রতিবেশী ইষ্টিফান তিরকীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

স্টিফেনের স্ত্রী ভেরনিকা খালকো জানান, প্রতিবেশী এক হিন্দু ব্যাক্তির কাছ থেকে দখলি জমি উদ্ধার করতে জুলিয়ান ও গ্যাব্রিয়েল ওরফে গাবের কাছে সহায়তা নেন স্টিফেনের পিতা। এ ঘটনায় স্টিফেনের পিতা দানিয়েল সহ জুলিয়ান ও গাবেও মামলার আসামি হয়। এই মামলা ৭ বছর চলমান থাকার পরে নিষ্পত্তি হয়। পরে পিতা দানিয়েল মারা গেলে মামলার আসামি হবার সুবাদে মাঝে মাঝেই স্টিফেনের কাছে অর্থ দাবি করতো জুলিয়ান ও গাবে। সহযোগীতা করতে গিয়ে ৭ বছর মামলায় ঝুলতে হয়েছে বলে তাদের এই অর্থ দাবি। অর্থ না দেয়ায় অনেকবার স্টিফেনকে তারা মারধোরও করেছে তারা।

 

তিনি বলেন, আমার স্বামী মদ খেতে গেলে জুলিয়ান ও গাবে পথ রোধ করে। টাকা না পেয়ে তারাই আমার স্বামীকে খুন করেছে। আমি তাদের বিচার দাবি করছি।

 

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বুকে গভীরভাবে ক্ষত হয়েছে, এতে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয় জানিয়ে হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম বলেন, হাসপাতালে আসার আগেই ইষ্টিফান মারা যান।

 

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি য্যাকোব খালকো জানান, ঘটনার কয়েক মিনিট আগে তার সঙ্গে কথা হয়। এরপর কিছুক্ষণ পড়ে শুনতে পাই ইষ্টিফান খুন হয়েছে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে তিনজনকে আটক করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code