ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফারণে ২ পুলিশ আহত, আটক ৩

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফারণে ২ পুলিশ আহত, আটক ৩

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফারণে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

রোববার (০৫ নভেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জে পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত কর্মীদের ককটল বিস্ফারণ ও ইট পাটকল নিক্ষপের এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরাধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তারা পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code