ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

নিহত সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায়ের সন্তান বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

সুত্র জানায়, শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী মাঠে কাজ করতে যায় দয়াল চন্দ্র রায়। এ সময় তার সাথে ওই দুই শিশুও যায়। দুপুরে বেশ কিছু সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে সন্দেহ হলে আশ পাশের এলাকায় শিশু দুটিকে অনেক খোজাখুজির পরও না পেয়ে উল্লেখিত পুকুরে গিয়ে খোজাখুজি করে পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকেই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি প্রদান করে মরদেহ হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code