ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ১৫

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ১৫

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সবজিবাহী (করল্লা) ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

Manual4 Ad Code

 

সোমবার (০৯ অক্টোবর) দুপুর ১টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামের চেপটিগুড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহতরা হলেন- সদর উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (৩০) ও একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সহিবর (৪২)।

 

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফাড়াবাড়ি এলাকার একটি করল্লার বাগান থেকে ট্রাক বোঝাই করে ১৫ জন ক্ষেত শ্রমিক ওই ট্রাকের ওপরে বসেই ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা হয়। পথে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া ক্ষেত শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় সহিবরের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code