ঠাকুরগাঁওয়ে সাঈদীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সাঈদীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতার বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা এবং এক জনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

 

Manual1 Ad Code

বুধবার (১৬ আগস্ট) রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual5 Ad Code

পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতারা হলেন- উপজেলার সেনগাঁও ইউনিয়নের ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুফ ইসলাম ও ৫নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।

Manual1 Ad Code

 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, ইউসুফ ও মেহেদী তারা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ৩ মাসের জন্য আপাতত ৯নং সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুফ ইসলামকে বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত এবং ৫নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code