ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ

Manual3 Ad Code

জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যেতে না চাওয়ায় ডাক্তারদের প্রতি ফের ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৭ আগস্ট) ধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়  তিনি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন।

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীর এ ক্ষোভ ও বিরক্তির কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

Manual5 Ad Code

একনেক সভায় ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, মানিকগঞ্জ’ প্রকল্পের প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রীকে জানানো হয়, সেখানেও চিকিৎসকরা যেতে চান না।

একনেক সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও জানান, ডাক্তার আমরা দিই কিন্তু ডাক্তার যেতে চায় না। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো আমাদের চেষ্টা করতে হবে মিটমাট করার জন্য।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী মনে করেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে প্রাইভেট প্র্যাক্টিস করলে তবুও হয়তো কিছুটা ভালো হতো। যখন চাকরি করেন এক জায়গায়, প্রাইভেট প্র্যাক্টিস করেন আরেক জায়গায় বা পার্টটাইম পড়ান আরেক জায়গায়। তখন তারা হাসপাতালে থাকতে পারেন না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code