ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

Manual7 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার বেলতলিতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত ও দু’জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

তবে তারা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখানোর পর সিএনজি যোগে নেত্রকোনা ফিরছিলেন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি সিএনজি অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনা ফিরছিলেন। সিএনজিটি গৌরীপুর উপজেলার বেলতলি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। আহত হয় চালকসহ দু’জন।

 

Manual3 Ad Code

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘন্টা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code