ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলোনা শিশু তানহার, মা-চাচী হাসপাতালে

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলোনা শিশু তানহার, মা-চাচী হাসপাতালে

Manual7 Ad Code

মায়ের সাথে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলোনা তিন বছরের শিশু তানহা’র। হবিগঞ্জের নবীগঞ্জের মা এবং চাচীর সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখিয়ে রিক্সাযোগে বাড়ী ফেরার পথে ঘাতক বাসের চাপায় প্রাণ হারিয়েছে তিন বছরের শিশু তানহা।

শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার নিকটবর্তী সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা আক্তার (৩) উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সিদ্দীক আলীর শিশু কন্যা। নবীগঞ্জ থেকে রিকশা যোগে বাড়ি ফিরছিলেন তানহা, তার মা রোজিনা বেগম (৩০) ও চাচী রাহেলা বেগম (২৮) সঙ্গে।

গুরুতর আহত তার মা ও চাচীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে, বাসটি রিক্সাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় আরো অন্তত ২০ জন। এর মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

এঘটনায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহতদের মধ্যে তানহার মা রোজিনা বেগম (৩০), তানহার চাচী একই গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম (২৮), বাস যাত্রী জসিম উদ্দিন (২৭), ইমন আহমেদ (১৪), জামাল মিয়া (৩০), হিরা লাল সরকার (৩৩), সন্ধ্যা রাণী (৩০), মায়া বেগম (৬৫), আরফাত চেšধুরী (৩৫), ফুলুই বিবি (৬০), আব্দুল জলিল (৭০) সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, নবীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাস বাংলাবাজার নিকটবর্তী সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই রিকশাকে পিছন দিক থেকে মারাত্মক ভাবে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শ্ববতী খাদে পড়ে যায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code