ডিসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে একাংশ

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

ডিসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে একাংশ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশের তিনতলা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। এতে প্রায় দুই শতাধিক দোকান ধ্বংস হয়ে গেছে।

সোমবার রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করছে। এদের সঙ্গে নৌ বাহিনীর অগ্নি নির্বাপক দল যোগ দিয়েছে।

Manual6 Ad Code

তবে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে মার্কেটের একাংশ ধসে পড়ায় সেখানে পানি প্রবেশ করছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Manual3 Ad Code

এছাড়া আশপাশে পানির ব্যবস্থা না থাকায় পানির স্বল্পতায় আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস কর্মীরা গণমাধ্যম কর্মীদের জানান, মার্কেটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে আগুন যাতে ছড়িয়ে না পড়ে।

বিশেষ করে ডিসিসি মার্কেটের পাশের ভবন গুলশান শপিং কমপ্লেক্সে যাতে আগুন না ছড়ায় সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক।

Manual3 Ad Code

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code