ডিসেম্বরের আগেই জেলা-উপজেলায় সম্মেলন : কাদের

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ডিসেম্বরের আগেই জেলা-উপজেলায় সম্মেলন : কাদের

Manual5 Ad Code

আওয়ামী লীগের সাধরণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ দেশের সকল জেলা-উপজেলায় সম্মেলন করা হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করছেন দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ১৫৭ বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে মদদদাতাদের বিরুদ্ধও ব্যাবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার যে কোনোদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ফ্লাইওভারটি চালু হওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ অনেকটাই লাগব হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code