সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
সুরমা মেইল ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।
গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় এ মামলা করেন।
রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান। আদালত আগামী ১২ অক্টোবর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ড.ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। লঙ্ঘনসমুহের মধ্যে রয়েছে ১০১ জন শ্রমিকে কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লাভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।
এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি