২ সিটি নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছে বিএনপি

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

২ সিটি নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছে বিএনপি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি। সেদিন বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি জানিয়ে দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। এজন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

Manual7 Ad Code

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

 

তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। সেই সমাবেশে নেতারা আসন্ন সিটি নির্বাচনে কারচুপি ঠেকাতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় কার্যলয়সহ সারা দেশের দলীয় কার্যলয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, এবিএম মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এদিকে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবার আগ্রহ জানিয়েছে  বিএনপি। বিগত নির্বাচনে  ভোটের দিন মাঝপথে এসে ব্যাপক কারচুপির অভিযোগে বর্জন করলেও এবার শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চায় দলটি।

Manual7 Ad Code

 

ইতোমধ্যে উত্তর ও দক্ষিণ সিটিতে দলের সম্ভাব্য দুইজন প্রার্থীকে সেই সিগন্যালও দেয়া হয়েছে। নির্দেশনা মেনে মাঠে নেমে পড়েছেন তারা। বিএনপির দুই তরুণ প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ২০১৫ সালের সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্য দিকে চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেলে ইশরাক হোসেন এবারই প্রথম প্রার্থী হয়ে নামবেন ভোটের লড়াইয়ে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিনধার্য করে  গতকাল রোববার রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২ জানুয়ারি হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code