সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না, তারা তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।
সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেলের ৭ম বর্ষ পুর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন শেষে, সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপির সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙ্গে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।
এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এস এম মুসতানজীদ, পরিচালক ডাঃ আশরাউল হক দারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাচিপ নেতা ডাঃ আমিনুল হক রতন প্রমুখ।
এর আগে তিনি জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন করে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এর আগে তিনি কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে শেখ রাসেল ল্যাবট্ররির উদ্ধোধন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি