তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫৪, তিন দিনের শোক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫৪, তিন দিনের শোক

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন অন্তত আরো ১০০ জন। স্মরণকালের ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন প্রদেশের একটি টানেলে এই দুর্ঘটনাটি ঘটে।

 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, টানেল দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

Manual6 Ad Code

 

শুক্রবারের এই দুর্ঘটনাকে দেশটিতে গত চার দশকের মধ্যে ভয়াবহতম রেল দুর্ঘটনা উল্লেখ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল। তাদের অনেকেই আসন না পেয়ে দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়েন।

Manual5 Ad Code

 

ট্রেনটিতে থাকা এক যাত্রী বলেন, ‘আমাদের বের হওয়ার কোনো উপায় ছিল না। তাই হতাহতের ঘটনা বেড়েছে অনেক।’

Manual2 Ad Code

 

তাইওয়ানের প্রেসিডেন্ট জানান, তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে দ্রুতই ভর্তি করা গেছে। তবে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা।

 

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ঠিকমতো পার্কিং না করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। বগি টানেলের সঙ্গে বাড়ি খায়। ট্রাকটি সম্ভবত পিছলে রেললাইনের ওপর চলে আসে। দমকল বাহিনীর ছবিতে লাইনচ্যুত ট্রেনের ঠিক পাশেই একটি ক্ষতিগ্রস্ত ট্রাক দেখা গেছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code