তানহা ”ভালো থেকো” শুভ-মিলন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

তানহা ”ভালো থেকো” শুভ-মিলন

Manual8 Ad Code

images

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : সময়ের দুই জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও আনিসুর রহমান মিলন। এবার এই দুই নায়ককে দেখা যাবে তানহা তাসনিয়ার বিপরীতে ভালো থেকো শিরোনামের চলচ্চিত্রে। এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।

এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, এবারই প্রথম রাজু স্যারের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। যা আমার কাছে স্বপ্নের মতো। তা ছাড়া এই চলচ্চিত্রে আমার বিপরীতে থাকছেন আরিফিন শুভ ও মিলন ভাই। দুজনই আমার খুব প্রিয় অভিনেতা। সব মিলিয়ে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি।

Manual7 Ad Code

আগামী ১ আগস্ট থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ‘ভালো থেকো’ চলচ্চিত্রের জন্য ফিটনেস নিয়ে ব্যস্ত রয়েছেন তানহা। এ জন্য নিয়মিত ব্যায়াম করছেন এই অভিনেত্রী। কারণ চলচ্চিত্রটির গল্পের প্রয়োজনে শারীরিক ফিটনেস জরুরি।

Manual8 Ad Code

‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে চলতি বছরের শুরুতে রুপালি পর্দায় পা রাখেন তানহা তাসনিয়া। শুরুতে দর্শক হৃদয়ে ততটা জায়গা নিতে না পারলেও অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি কাজ করেননি। কারণ বড় একটি স্বপ্ন ছিল এই অভিনেত্রীর। এবার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code