তাহিরপুরে চার গ্রামে আগাম ঈদ উদযাপন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

তাহিরপুরে চার গ্রামে আগাম ঈদ উদযাপন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুরে চার গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার চার গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

প্রত্যেক গ্রামে প্রতিটি জামায়াতে শতাধিকের উপর মুসল্লীগণ অংশ গ্রহন করেন।

 

রোববার সকাল ১০টায় উপজেলার উওর বড়দল ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে আমতৈল জামে মসজিদ ঈদুুল ফিতরের জামায়াতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম।

 

একই ভাবে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট, রজনীলাইন, দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়াসহ উপজেলার ওই চার গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের আগাম জামায়াত আদায় করেন।

Manual1 Ad Code

 

ঈদ উদযাপনকারী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফের’ অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।

 

Manual3 Ad Code

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলার আমতৈল সহ চার গ্রামের শতাধিকের উপর পরিবারের সদস্যরা প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে রোববার পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করেছেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code