তাহিরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

তাহিরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বাদাঘাট বাজার থেকে ছাত্রলীগ নেতা মো: মোস্তফা ও ভোররাতে উপজেলার সদরের থানা সংলগ্ন মধ্য তাহিরপুর (খলাহাটি) থেকে অপু মুখার্জীকে গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃত মো: মোস্তফা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জহুর আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বশীল ছিলেন এবং অপু মুখার্জী উপজেলা সদরের মধ্য তাহিরপুর (খলাহাটি)’র অজয় মুখার্জীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক পদে দায়িত্বশীল ছিলেন।

 

গ্রেপ্তারকৃদের ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

 

আটক ও কারাগারের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code