তাহিরপুর সীমান্তের মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

তাহিরপুর সীমান্তের মাদক কারবারি গ্রেফতার

Manual1 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমাস্তের পেশাদার মাদক কারবারি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর শ্রীপুরের লালঘাট সীমান্ত গ্রাম থেকে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার হযরত উপজেলার বালিয়াঘাট সীমান্তের লালঘাট সীমান্ত গ্রামের আব্দুল আলীর ছেলে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার সকালে উপজেলার লালঘাট সীমান্ত গ্রামের হযরত আলীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ করে পুলিশ। ওই সময় মাদক কারবারে জড়িত থাকায় হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ।

 

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে তাহিরপুর থানায় মামলা দায়ের পুর্বক হযরতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code