তাহিরপুর সীমান্তে জনতার হাতে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

তাহিরপুর সীমান্তে জনতার হাতে ভারতীয় নাগরিক আটক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর জনতার হাতে আটক হয়েছেন ভারতীয় নাগরিক সামির আলী। তিনি আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলা রংজলি থানার কানকাটা গ্রামের নয়ন আলীর ছেলে।

Manual4 Ad Code

 

রোববার (২৮ ডিসেম্বর) বিজিবির করা মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

 

এরআগে শুক্রবার তিনি বিজিবি-সিলেট সেক্টরের ২৮ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরদিন রাতে উপজেলার সীমান্ত বাজার লাউড়গড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার পর স্থানীয় জনতা তাকে আটক করে ব্যাটালিয়নের লাউড়গড় বিওপির বিজিবির কাছে সোপর্দ করে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় বিজিবি তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ডের ফটোকপি জব্দ করে।

Manual1 Ad Code

 

পরে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউগড়গড় বিওপির হাবিলদার জাহিদুল ইসলাম তাহিরপুর থানায় সামিরকে হস্তান্তর করেন এবং তার বিরুদ্ধে মামলা করেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code