তিস্তা চুক্তি চায় না বিএনপি : কাদের

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭

তিস্তা চুক্তি চায় না বিএনপি : কাদের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় তিস্তা চুক্তি হোক সেটি চায় না বিএনপি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে সোমবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

সেতুমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে বিএনপি অতীতেও বিরোধিতা করেছে। এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এ নিয়ে বলার কিছু নেই। আমরা আমাদের কাজ করে যাব। বর্তমান সরকারের অধীনেই ভারতের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত সব চুক্তি হবে।

তিনি দাবি করেন, বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়া চান শেখ হাসিনার হাত দিয়ে তিস্তা চুক্তি না হোক। এজন্য যত রকম ষড়যন্ত্র করা যায় তা তারা করছে।

Manual7 Ad Code

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে ইস্যু তৈরির কারখানা। এখন চলছে তাদের ভারতবিরোধী ইস্যু। আগেও তারা অনেক ইস্যু তৈরি করেছে। কিন্তু কোনোটাই জনগণকে খাওয়াতে পারেনি। এখন নির্বাচন নিয়ে নতুন ইস্যু তৈরির ষড়যন্ত্র করছে। তবে এটাতেও ব্যর্থ হবে দলটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code