তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে বড়লেখায় কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে বড়লেখায় কৃষককে কুপিয়ে হত্যা

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

 

বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন।

 

নিহত হেলাল ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- খুটাউরা গ্রামের হিফজুর রহমান (২৫), নাজিম উদ্দিন (৩২), ছফর উদ্দিন (৩৫) ও ছাদিকুর রহমান (২০)।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও ছফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় নৌশাদ প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করেন। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

এদিকে ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শেখ ফরিদ (৪৫), নয়ন আহমদ (১৫), শাহ আলম (২৩), রাজু আহমেদ (১৪), নাজিম উদ্দিন (৩২), হিফজুর রহমান (২৫), ছাদিকুর রহমান (২০), ছফর উদ্দিন (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

Manual2 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code