সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
তুরস্কে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং তাদের দুই সহযোগী আহত হয়েছেন।
দেশটির রাজধানীর আঙ্কারায় শনিবার ওই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
দেশটির রেল শ্রমিক ইউনিয়নের মহাসচিব ওসমান ওজদেমির গণমাধ্যমকে জানান, আঙ্কারায় গত শনিবার কালেসিক-কিরিককালে রেল রুটে স্থানীয় সময় সাড়ে ৬টায় বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
ট্রেনের ওয়াগনগুলো খালি ছিল এবং দুই ট্রেনচালকসহ দুজন করে মোট চারজন ছিলেন। সংঘর্ষে দুই চালক হানিফে আদেম ইউকসেল ও ওমের বালটাট নিহত হন।
তাদের দুই সহযোগী মেহমেত কারাগাক ও মুরাত ওজিলমাজ গুরুতর আহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি