তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছেন। শনিবার সকালে দেশটির গাজিনটেপ এলাকায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।

 

গাজিনটেপর দুর্ঘটনায় নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিক রয়েছেন।

 

Manual6 Ad Code

এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা পর দেশটির মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২৯ জন।

 

Manual6 Ad Code

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ফারটিন কোচা জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

 

এক টুইট বার্তায় ফারটিন কোচা বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। সূত্র : বিবিসি

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code