তেরা মিয়া হত্যা: সুনামগঞ্জে একজেনর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

তেরা মিয়া হত্যা: সুনামগঞ্জে একজেনর যাবজ্জীবন কারাদণ্ড

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে তেরা মিয়া হত্যা মামলায় ফারুক মিয়া ওরফে মধু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ হত্যা মামলায় ৩১ জনকে খালাস দিয়েছেন আদালত।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহি উদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতেই রায় শুনেন ২৭ জন আসামি।

 

দণ্ডপ্রাপ্ত ৯ জনের মধ্যে আসামি ফারুক আহমদ ওরফে মধু মিয়াকে পেনাল ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাছাড়া এই একই আসামিকে ৩০৭ ধারায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় ও বাকি ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত।

 

জানা যায়, ১৯৯৯ সালের ২২ নভেম্বর সকালে ছাতক উপজেলার কালারুকা ইউপিতে বলারপীরপুর গ্রামের তেতইখালী খালে সেতু নির্মাণের বিরোধকে কেন্দ্র করে আব্দুল হাই আজাদ মছকু মিয়া ও আরজু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বন্দুকের গুলিতে আরজু মিয়ার বড়ভাই তেরা মিয়া (৬২) মারা যান ও উভয় পক্ষের ৩০ জন আহত হয়। বন্দুকের গুলিতে গুরুতর আহত তেরা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ২৪ নভেম্বর ছাতক থানায় ৪৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে ৮ জন আসামি মারা যায় এবং এখনো ১৩ জন আসামি পলাতক রয়েছেন। ছাতক থানার তৎকালীন ওসি ২০০৪ সালের ২১ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ২২ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি গোলাম মোস্তফা বলেন, খালে সেতু নির্মাণের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে তেরা মিয়া মারা যান। আদালত রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩১ জনকে খালাস দিয়েছেন। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ।

 

Manual8 Ad Code

তবে আসামি পক্ষের আইনজীবী সালেহ আহমদ বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই, উচ্চ আদালতে আপিল করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code