দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৬

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৬

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন।

 

সেখানকার কয়েকটি এলাকায় একদিনেই কয়েক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট, বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় আফ্রিকার এই দেশটির পূর্ব উপকূল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি।

 

Manual2 Ad Code

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, বিপর্যয়কর এই বন্যা ও প্রাণহানির এই ঘটনা প্রদেশের ‘ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর মধ্যে একটি’।

 

স্থানীয় সরকার জানিয়েছে, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় প্রাণ হারানো সকলের পরিবারের শোকের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। এ ছাড়া বন্যায় আটকে পড়া এবং ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে নিতে অক্লান্ত পরিশ্রমের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোর প্রশংসাও করেছে তারা।

 

Manual7 Ad Code

খবরে বলা হয়, ভয়াবহ এই বন্যা উপকূলীয় শহর ডারবানসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের পুরো অঞ্চলজুড়েই আঘাত করেছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

বেশ কয়েকটি বার্তাসংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্যাকবলিত এলাকার রাস্তাগুলোতে গভীর ফাটল ধরেছে এবং শিপিং কনটেইনারগুলোর একটি বিশাল স্তূপ কর্দমাক্ত পানিতে ভেঙে পড়েছে। এ ছাড়া ডারবানের কাছে একটি সেতু ভেসে গেছে, ফলে দু’পাশে আটকা পড়েছে বহু মানুষ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code