সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ২শত পঞ্চাশ গ্রাম গাজাঁসহ ৩ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত গাজা ব্যবসায়ীরা হলেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে শরীফ উদ্দিন (৫০), মৃত মনর উদ্দিনের ছেলে আবু বকর (৩০) ও পাগলা রায়পুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রুয়েল আহমদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলাম, জগতজ্যোতি চৌধুরী, এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে শরীফ উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা ক্রয় বিক্রয়কালে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার তাদেরকে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ সুনামগঞ্জ জোনে উপস্থিত করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি