দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

রবিবার সকাল ১১ টায় শিবপুর গ্রামের সজ্জাদ মিয়া তাহাদের জায়গায় হাঁসের ফার্ম করার জন্য জাল দিয়ে বেড়া দেওয়ার সময় একই গ্রামের মনোয়ার মিয়া এসে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র সহ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ জন আহত হন।

Manual5 Ad Code

আহতরা হলেন- উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শিবপুর গ্রামের মতৃ কাঁচা মিয়ার ছেলে জহুর মিয়া (৪৫), সুরুজ মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (৩২), শায়েখ মিয়া (২৪), মিছিল আলীর ছেলে মনোয়ার মিয়া (৩৫) ওয়াহাব উদ্দিনের ছেলে এমদাদুল হক (৩০)। আহত অবস্থায় জহুর মিয়া,সাজ্জাদ মিয়া ও শায়েখ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং মনোয়ার মিয়া ও এমদাদুল হককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ও আহতদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual7 Ad Code

এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code