দাঁড়িয়ে থাকা পরিবহনে বাসের ধাক্কা, ৩০ নারী শ্রমিক আহত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

দাঁড়িয়ে থাকা পরিবহনে বাসের ধাক্কা, ৩০ নারী শ্রমিক আহত

Manual2 Ad Code

স্টপেজে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের পরিবহনে তোলার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাবনার ঈশ্বরদী উপজেলায় ৩০ জন নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহতরা হলেন- পাবনার আটঘরিয়া উপজেলার আছমা (২৭), স্বপ্না (২৫), সোহাগী (১৮), শারমিন (২৩), রুমা (২৫), লাইলি (৩০), দিলরুবা (২২), লতিফা (২৪), জবা (৩০), রুপালি (২১), রহিমা (৩৫), নাজমা (২৬), রিমা (১৮), আম্বিয়া (৩০), বিলকিস (৩২), আছমা (৩৩), জাহানারা (১৯), নীলা (২৭), শিল্পী (২৭), ফরিদা (২৮), চম্পা (২৭), মলিনা (২৫), পায়েল (২৪), নাঈমা (১৭), রোজিনা (২২), মুঞ্জরি (২৮), নীলুফা (৩০), রোজিনা-২ (২৫), সালমা (৩৫), জরিনা (৩৮)।

Manual5 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে ডিগ্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ঈশ্বরদী ইপিজেডে কর্মরত বিভিন্ন কোম্পানির নারী শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরবাজার থেকে আসা ‘লিটন-রিপন’ পরিবহনে ঈশ্বরদী ইপিজেড এলাকায় ৪৮ জন নারী শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন। শনিবারও যাত্রীবাহী বাসটি কালিকাপুর চিনিকলের সামনে স্টপেজ দিয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ‘সোহানী পরিবহন’ নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ‘লিটন-রিপন’ পরিবহনে থাকা ৪৮ জন নারী শ্রমিকের মধ্যে ৩০ জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের রক্তাক্ত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Manual7 Ad Code

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শামসুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতাবস্থায় ২১ নারী শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম জানান, দুই নারী শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পাকশী হাইওয়ে পুলিশ সোহানী পরিবহনের ওই বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code