দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার : রিজভী

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার : রিজভী

Manual2 Ad Code

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়া প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার কি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছেন ? তাহলে নির্বাচন জিকিরের তো দরকার নেই। নির্বাচনী সিডিউল ঘোষণা করে পরের দিনে ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই তো পারেন।

Manual8 Ad Code

রিজভী বলেন, নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত হল খালেদা জিয়াকে মুক্তি দেয়া ও সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়া।

Manual5 Ad Code

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নেতাকর্মীদের বাড়ীতে হানা দিয়ে তাদের না পেয়ে স্ত্রী-সন্তান-পিতা-মাতা কিংবা ভাই-বোনকে গ্রেফতার করা হচ্ছে। থানায় নিয়ে গিয়ে তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন।

Manual7 Ad Code

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে আজ রাজধানীর প্রতিটি থানায় থানায় বিক্ষোভ করেছে দলটি।

শনিবার (১০ মার্চ) ভোর সাড়ে ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পুলিশি গ্রেফতার এড়াতে কিছুক্ষণের মধ্যেই ঝটিকা মিছিলটি শেষ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code