সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮
৬দিন নিখোঁজের পর দিরাইয়ের একাধিক মামলার পলাতক আসামী মিনার মিয়া (৩০)-কে হবিগঞ্জের আজিমেরীগঞ্জ টাংনি নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উওর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, দিরাইয়ের একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী সুরিয়ারপাড়ের মিনার গত শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। টানা কয়েকদিন নিখোঁজ থাকলেও পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে হবিগঞ্জের আজমেরীগঞ্জের পাহাড়পুরের টাংনি নদীতে বৃহস্পতিবার সকালে অর্ধগলিত অবস্থায় এক ব্যাক্তির লাশ থানা পুলিশ উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, উদ্ধারকৃত লাশটি মিনারের বলে তার স্বজনরা শনাক্ত করে জানিয়েছেন গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ হন।
তিনি আরো বলেন, যেহেতু দিরাই থেকে মিনার নিখোঁজ হন সেক্ষেত্রে লাশ আজমেরীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেলেও মামলা হবে দিরাই থানায়।
Design and developed by ওয়েব হোম বিডি