দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলা : দায় অস্বীকার করলো শিবির

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৭

দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলা : দায় অস্বীকার করলো শিবির

Manual7 Ad Code

সিলেট :: নগরীর সুবহানীঘাট এলাকায় সোমবার দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে বক্তব্য ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারী নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এক বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার সাথে ছাত্রশিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীর দূরতম যোগসাজশ নেই। বিগত কয়েকদিন ধরে ওই এলাকার কতিপয় কলেজ ছাত্রদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এই দ্বন্দ্বের জের ধরে কয়েকদিন আগেও দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ কর্মী নাবিল আহমদ সহ কয়েকজন আহতের ঘটনা কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়। মূলত পূর্বের হামলার বদলা নিতেই এই হামলার ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। এর সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার সরকার দলীয় ষড়যন্ত্রের অংশ। ইসলামী ছাত্রশিবির আদর্শিক ছাত্র সংগঠন। এধরণের ন্যাক্যার জনক ঘটনার সাথে ছাত্রশিবিরের যোগসাজশের প্রশ্নই আসেনা। অবিলম্বে এধরণের মিথ্যাচার বন্ধ করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের জন্য আমরা দাবী জানাচ্ছি। সেই সাথে গণমাধ্যমকেও নিউজ ছাপানোর ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code