সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সহোদরের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে রতিরাম নায়েক নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছেন।
বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার শমশেরনগর ইউপির ডবলছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রতি রাম নায়েক (৪০) একই চা-বাগানের শ্রমিক গোপেশ নায়েকের ছেলে। তিনি ওই বাগানে চা শ্রমিকের কাজ করতেন।
জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দরগামা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সঙ্গে ঝগড়া হয়। এ সময় রতিরাম তাদের ঝগড়া থামাতে গেলে দা দিয়ে মাথা ও মুখে কোপাতে থাকেন দরগামা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক। অভিযুক্ত দুই সহোদর দর্গানা অলমিক (৪৫) ও তাঁর ভাই সুশীল অলমিকের (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি