‘দুদককে পরিণত করা হয়েছে প্রতিপক্ষ ঘায়েলের অস্ত্র হিসাবে’

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭

‘দুদককে পরিণত করা হয়েছে প্রতিপক্ষ ঘায়েলের অস্ত্র হিসাবে’

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বর্তমান সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

তিনি বলেছেন, দুদককে পরিণত করা হয়েছে প্রতিপক্ষ ঘায়েলের অস্ত্র হিসাবে। পুলিশ দিয়ে দমন পীড়ন, হত্যা, গুম করছে। তারা অবৈধ ক্ষমতা জোর জবরদস্তি করে ধরে রাখতে এই অপকর্মগুলো চালাচ্ছে।

Manual8 Ad Code

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তচিন্তার মানুষদের সহ্য করতে পারে না আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া এই আওয়ামী লীগ সরকারের চরিত্র। যার প্রমাণ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার।

ফিরোজা মাহমুদের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বহু সংবাদমাধ্যম ও পত্রিকা বন্ধ করেছে। এমনকি সাংবাদিককে হত্যা পর্যন্ত করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আসলে দেশের প্রধান সমস্যা হলো গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এমতাবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশে দুর্নীতির সয়লাব চলছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতুর জন্য আবারো খরচ বাড়ানো হয়েছে। জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে। এতটাকা কোথায় যায় সবাই জানে। দেশ থেকে বছরে ৯ হাজার মিলিয়ন টাকা পাচার হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Manual4 Ad Code

আজ অন্য এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, চালের দাম বৃদ্ধির জন্য খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code