সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুড়াল দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা করেছে দেবর। এ ঘটনায় ঘাতক দেবর নুর মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলিশারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছালেকা বেগম (৫৩) ওই গ্রামের আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নুর মিয়া কুড়াল দিয়ে ছালেকাকে অতর্কিত ৩/৪টা কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুরকে আটক করা হয়েছে। তবে আটককৃত নুর মানসিক ভারসাম্যহীন বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি