দেশটাকে ধ্বংস করে আ.লীগ একদিন পালাবে : খালেদা

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

দেশটাকে ধ্বংস করে আ.লীগ একদিন পালাবে : খালেদা

Manual3 Ad Code

ফাইল ফটো

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সম্প্রতি সংঘটিত সংখ্যালঘু ও বিদেশিসহ সব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজন জড়িত। শুধু বিএনপি নেতাকর্মীদের হত্যাকাণ্ডে নয়, হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান এমনকি বিদেশিদের হত্যাকাণ্ডেও তারা জড়িত। তাদের হাতে কেউই নিরাপদ নয়। আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে প্রয়োজনে নিরাপত্তার খাতিরে দেশ ছেড়ে চলে যাবে।

Manual2 Ad Code

শনিবার (২১ মে) রাত নয়টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় হয়।

Manual8 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, তিনি সব সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাননি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন।

খালেদা জিয়া বলেন- বাংলাদেশটা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। অথচ মুক্তিযুদ্ধের সময় এরা স্বাধীনতার ঘোষণা করতে সাহস পায়নি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন। তাকেই এখন তারা রাজাকার বলে। তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে)পাইপ টানতে টানতে পাকিস্তানে চলে যান। তারা সীমান্ত পাড়ি দিয়েছেন, যুদ্ধ করেননি। যুদ্ধ না করে কীভাবে মুক্তিযোদ্ধা দাবি করেন তারা-প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসন।

তিনি বলেন, সময় এসেছে সকলকে এক হওয়ার, সজাগ হওয়ার। ভেদাভেদ ভুলে যাওয়ার। বাংলাদেশে বর্তমানে অশান্ত পরিবেশ বিরাজ করছে। আমরা চাই শান্তি, ঐক্য ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। কারণ, সমস্যার সমাধান মারামারিতে নয়, আলাপ-আলোচনার মাধ্যমেই করতে হয়।

খালেদা জিয়ার ভাষ্য, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো, ভিন্ন ধর্মের মানুষকে তারা হত্যা করতো না। কিন্তু বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code