দেশবিরোধী চুক্তি কোনো জাতি মেনে নিতে পারে না : প্রধান

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

দেশবিরোধী চুক্তি কোনো জাতি মেনে নিতে পারে না : প্রধান

Manual5 Ad Code
PRODHA
সুরমা মেইল ডেস্ক :: জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ১৫-২০ কিলোমিটার বুঝি না। বাংলাদেশের ভূখণ্ডে অসম চুক্তিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে দেয়া যাবে না। সুন্দরবন ধ্বংস হবে, জীব বৈচিত্র্য নষ্ট হবে, নদী-নালা, খাল-বিল বিনাশ হবে। এমন দেশবিরোধী চুক্তি কোনো জাতি মেনে নিতে পারে না।
তিনি বলেন, দিল্লির ফরমাইশে মন্ত্রী-এমপি বানানো যায়। এমনকি ভোটারদের বাদ দিয়ে সরকারও গঠন করা যায়। কিন্তু চাইলেই একটি সুন্দরবন বানানো যায় না।
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বৃহস্পতিবার আসাদগেইট (জিইউপি) মিলনায়তনে জাগপা আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশবিরোধী এ চুক্তি বাতিল করতেই হবে। যখন যেমন, তখন তেমন নয়। এ কথা সাফ বলে দিতে চাই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো যদি ভারত বিরোধীতা হয় তবে আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম চলছে এবং চলবে। কারো দয়ায় নয়, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি।
জাগপার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আলহাজ ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, নগর যুব জাগপা নেতা নজরুল ইসলাম বাবলু, সাইদুজ্জামান কবির,  ইব্রাহীম জুয়েল, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, প্রচার সম্পাদক আবু নাইম ও জাগপা নগর দপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বপন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code