দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান জব্দ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান জব্দ, গ্রেপ্তার ৩

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মাদক সম্রাট খ্যাত বুজরুক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২১ কেজি আইস উদ্ধার করা হয়। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান। জব্দকৃত আইসের আনুমানিকমূল্য ৬৩ কোটি টাকা।

 

Manual3 Ad Code

বুধবার দুপুরে ৩৪ বিজিবির চিত্তবিনোদন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ৩৪ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির।

 

তিনি বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচারের খবরে বালুখালী বিওপির সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। একপর্যায়ে খবর আসে পালংখালী রহমতের বিল এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে বিপুল পরিমাণ আইস পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২১ কেজি ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো মাদক গডফাদার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বুজরুক মিয়া (২৮), মোহাম্মদ ইসমাইল (২৫) ও ছৈয়দুল বাশার (৪০)।

 

Manual1 Ad Code

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক, চোরাচালান রোধে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া সংস্কারসহ সব বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code