‘দেশের উন্নয়নের সাথে সাথে ভিক্ষুকদেরও উন্নয়ন হয়েছে’

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

‘দেশের উন্নয়নের সাথে সাথে ভিক্ষুকদেরও উন্নয়ন হয়েছে’

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে এত উন্নয়নের সাথে সাথে ভিক্ষুকদেরও উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

তিনি বলেন, আজকাল দেশের ভিক্ষুককেও ২ টাকা দেয়া যায় না, মনে মনে গালি দেয়। তাদেরকে ৫ টাকা দিলেও খুশি হয় না। ১০ টাকার নোট পেলে খুশি হয় তারা।

Manual7 Ad Code

হাছান মাহমুদ বলেন, পর পর দু’বার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয় হয়ে ক্ষমতায় আসার পর বিএনপিকে মাঠে দেখা যায় না। যখন নির্বাচন আসে তখন আওয়ামী লীগ বিরোধী সব দল এক হয়ে যায়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রতিনিধি সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code