দেশের মানুষের আস্থা অর্জনই ইসির বড় চ্যালেঞ্জ : বার্নিকাট

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

দেশের মানুষের আস্থা অর্জনই ইসির বড় চ্যালেঞ্জ : বার্নিকাট

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দেশের মানুষের আস্থা অর্জনই নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual2 Ad Code

মার্কিন দূত বলেন, আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন বর্জনের ঝুঁকি বিএনপির নেবে বলে আমার মনে হয় না। তারা ফের সেই পথে গেলে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হওয়ার আশংকা রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code