দেশের মানুষের মানবাধিকার এখন শূন্যের নিচে : খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

দেশের মানুষের মানবাধিকার এখন শূন্যের নিচে : খালেদা জিয়া

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে মন্তব্য করেছেন যে, বাংলাদেশের মানুষের মানবাধিকার এখন শূন্যের নিচে।

বেগম জিয়া বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন জোট সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।

Manual5 Ad Code

খালেদা জিয়া বলেন, এদেশে কেবলমাত্র বিরোধীদলের নেতা কর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোই কোন নিরাপত্তা নেই। এদের অধিকাংশই গুম, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে বিরোধী দলের নেতাকর্মীরা ছাড়াও দল নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের এবং কাউকে কাউকে কারান্তরীণও করে রাখা হয়েছে।

Manual2 Ad Code

এই নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানান বেগম জিয়া।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code