দেশের স্বার্থবিরোধী চুক্তি করে না আ’লীগ : কাদের

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

দেশের স্বার্থবিরোধী চুক্তি করে না আ’লীগ : কাদের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীকে লেখা বিএনপির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মহাসচিবকে বলব, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন কোন চুক্তিটি সংসদে প্রকাশ করেছেন? আমি দৃঢ়ভাবে বলব, আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না। বিএনপি অপ্রচারের দল। এটা তাদের অভ্যাস। তারা বলে, দেশ নাকি ভারতের অংশ হয়ে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার করা তাদের চরিত্র।’

 

এ সময়, ছাত্রশিবিরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। বলেন, বিএনপি-জামায়াত শিবির একই বৃন্তে গাঁথা দুটি সাম্প্রদায়িক শক্তি। এ দুটি দল জমজ ভাইয়ের মতো। গলায় গলায় তাদের ভাব।

 

পেঁয়াজ নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়ে সংকট চলছে। তাই বাইরে থেকে আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। তবে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না বলেও দাবি করেন তিনি।

 

Manual5 Ad Code

এর আগে, সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে সেমিনারে অংশ নেন তিনি। আজ থেকে আইনটি কার্যকর হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আইনটি কার্যকরে কিছু চ্যালেঞ্জ আছে, তারপরও সবার স্বার্থে এটি কার্যকর করা হচ্ছে।

Manual5 Ad Code

 

তিনি আরও বলেন, যারা রাস্তায় অপকর্ম করবে না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অপরাধ নিরুৎসাহিত করতেই আইনে জরিমানা বেশি। প্রথমবারেই জরিমানা বেশি হয়ে যাবে, তা না। তবে অপরাধ করলে লঘু করা হবে না। আমরা জনগণের চাহিদা থেকে দূরে সরে যেতে পারি না। আইনের যেন যথাযথ প্রয়োগ হয়, সেটা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code