দেশের ৯ জেলার মধ্যে সবচেয়ে বেশি কুষ্ঠ রোগী মৌলভীবাজারে

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

দেশের ৯ জেলার মধ্যে সবচেয়ে বেশি কুষ্ঠ রোগী মৌলভীবাজারে

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে কুষ্ঠ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ল্যাপ্রা বাংলাদেশ নামে একটি বিদেশি সংস্থা মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সঙ্গে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতামূলক সভা করেছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলায় বর্তমানে ৬৬০ জন কুষ্ঠ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩৭জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত কুলাউড়া উপজেলা এবং সবচেয়ে কম রাজনগর উপজেলায়।

 

সভায় আরও জানানো হয়, মৌলভীবাজারে এক লাখ মানুষের মধ্যে ৫ জনের বেশি আক্রান্ত হচ্ছে। সবচেয়ে আশংকাজনক বিষয় হলো দেশের ৯টি জেলায় এই রোগের প্রকোপ বেশি। তার মধ্যে মৌলভীবাজার হলো এক নম্বরে। এর মূল কারণ হলো- এ জেলায় চা বাগান বেশি। এসব বাগানের অধিকাংশ লোকজন অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও অসচেতন। যার কারণে চা বাগানে এই রোগের প্রকোপ বেশি। হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। রোগটি নির্ণয়ে দেরি হওয়ার কারণ হলো রোগটি দেরিতে ধরা পড়ে।

 

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে এবং টমাছ দে টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমান, ডা. পার্লী দাস প্রমুখ।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে অবগত করেন ল্যাপরা বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. জিয়াউর রহমান।

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী ২০৩০ সালের মধ্যে এই রোগ নির্মূলে কাজ শুরু করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও এই রোগ সম্পূর্ণ নির্মূলে কাজ শুরু করেছে।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মতামত ব্যক্ত করে জানান, যেহেতু রোগটি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সেহেতু মাস্ক পরিধান করলে হয়তো এ রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে।

 

(সুরমামেইল/এমএন/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code