দেশে এসেছে কুয়েতে অগ্নিকান্ডে নিহত কমলগঞ্জের ৫ জনের মরদেহ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭

দেশে এসেছে কুয়েতে অগ্নিকান্ডে নিহত কমলগঞ্জের ৫ জনের মরদেহ

Manual2 Ad Code

কুয়েতে আগুনে নিহত ৫ বাংলাদেশীর মরদেহ দেশে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতদের আত্মীয় স্বজনদের সাথে মরদেহ গ্রহণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালক (অর্থ) মো. শফিকুর রহমান, সহকারী পরিচালক মোস্তফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটি সংগঠনের মিটুন সেলিম, ব্যবসায়ী ইমরান ফারুক ও মো. জোনাইদ আহমদ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এর আগে বুধবার আছরের নামাজ শেষে কুয়েত আল সাবাহ হাসপাতালে নিহতদের প্রথম জানাযার নামাজ শেষে সেখানকার সময় রাত ১২টায় কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী-সন্তানদের মরদেহ নিয়ে রওয়ানা দেন জুনায়েদ মিয়া।

Manual6 Ad Code

গত সোমবার কুয়েত সালমিয়া পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় কমলগঞ্জের কান্দিগাও গ্রামের একই পরিবারের পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। তারা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন।

Manual3 Ad Code

নিহতরা হলেন— জুনেদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৩৫), মেয়ে জামিলা আহমদ (১৫), ছেলে ইমাদ আহমদ (১২), মেয়ে নাবিলা আহমদ (৯) ও ছেলে ফাহাদ আহমদ (৫)।

এসি বিস্ফোরণের পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ভবনের ভেতরেই মারা যান তারা। ঘটনার সময় জুনেদ মিয়া বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান।

Manual2 Ad Code

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে সকাল ১০টায় মরদেহ নিয়ে কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের বাড়ির যাত্রা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গ্রামের বাড়িতে মরদেহ এসে পৌঁছাবে বলে সফর সঙ্গী ইউপি সদস্য সুন্দর আলী নিশ্চিত করেছেন।

এদিকে, মরদেহ আসার খবরে কমলগঞ্জের বিভিন্ন এলাকা হতে শত শত মানুষ নিহতের দেখার জন্য কান্দিগাঁও গ্রামের বাড়িতে ভিড় করেছেন। নিহতের জানাযার নামাজ রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code