দেশে জঙ্গি সৃষ্টি হয়েছে বিএনপি-জামায়াতের সময়

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

দেশে জঙ্গি সৃষ্টি হয়েছে বিএনপি-জামায়াতের সময়

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে জঙ্গি উত্থানের সৃষ্টি হয়েছে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়। তাদের পৃষ্ঠপোষকতায় দেশে ১২৫ সন্ত্রাসী-জঙ্গি উগ্র মৌলবাদি সংগঠনের সৃষ্টি হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, মূলত তারাই বিভিন্ন সময়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। জঙ্গি দমনের সময় আইনশৃংলা বাহিনী যখন কঠোর পদক্ষেপ নেয় ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসে।

হানিফ বলেন, জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এত আপত্তি কেন, বিএনপির বক্তব্য ও জঙ্গিদের পক্ষ নিয়ে বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশে যত জঙ্গি সংগঠন আছে তাদের সকলের সাথে বিএনপির একটা যোগসূত্র রয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, বিএনপি যতই মায়া কাঁন্না করুক না কেন, দেশের জনগণের নিরাপত্তার জন্য জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে এসে চিরতরে নির্মুল করবেই। পরে কুষ্টিয়ার কান্সার ও লিভারসিরোসিসসহ বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ করেন মাহবুব উল আলম হানিফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code