দেশে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে : ফখরুল

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

দেশে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে : ফখরুল

Manual2 Ad Code

fukrul-news-16-1-16সুরমা মেইল ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।

Manual5 Ad Code

তিনি বলেন, গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

Manual3 Ad Code

অায়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code