‘দেশে রাজনৈতিক কোনো পরিবেশ নেই‘

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

‘দেশে রাজনৈতিক কোনো পরিবেশ নেই‘

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আজ আমরা একটি বৈরি পরিবেশের মধ্যে বাস করছি। আজ আমাদের দেশে রাজনৈতিক কোনো পরিবেশ নেই, অর্থনৈতিক পরিবেশ নেই। এ দেশে এখন আমাদের বাঁচার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো বর্তমান সরকারকে হটাতে হবে।

Manual4 Ad Code

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনিসটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা বিষয়ক এক সেমিনারে মির্জা ফখরুল বলেন, যে সরকার দেশের পরিবেশ ধ্বংস করে, দেশের রাজনীতিকে ধ্বংস করে সেই সরকারকে হটানো ছাড়া কোনো পথ নেই।

 তিনি বলেন, সরকার নিজেদের স্বার্থে সুপরিকল্পিতভাবে এমন কিছু প্রকল্প গ্রহণ করেছে যেগুলো পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। এ প্রকল্পগুলোর মধ্যে ব্যক্তিগত স্বার্থ আছে, দুর্নীতি আছে, আছে ক্ষমতায় টিকে থাকার ব্যাপার।’

Manual7 Ad Code

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন করে আসছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের মাধ্যমেই এর প্রতিরোধ গড়ে তুলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code