সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: দেশে সত্য মিথ্যার লড়াই চলছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হলেও খুব বেশি পরিবর্তন হয়নি এই রাষ্ট্রের। আজও আমাদের নিজেদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্যের হাতে। স্বাধীনতার ৪৬ বছর পার হলেও কারও ভোট দেয়ার অধিকার নেই।
বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
দুদু বলেন, দেশে সত্য মিথ্যার লড়াই চলছে। সত্য আজ কবরে, মিথ্যা গহ্বরে। এ সংস্কৃতি থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি