দেশ প্রেমে উদ্বুব্ধ হয়ে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে : বিজন কুমার দেব

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

দেশ প্রেমে উদ্বুব্ধ হয়ে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে : বিজন কুমার দেব

Manual8 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ একটি উন্নত দেশে উন্নীত হবে। এ জন্য দেশ প্রেমে উদ্বুব্ধ হয়ে আমাদের সবাই মিলে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে।

Manual2 Ad Code

বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের অপারেটর শরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা ও একটি বাড়ি একটি খামার উপজেলা সমন্বয়কারী বিজয় কান্তি দাস। বক্তব্য রাখেন, শিক্ষক রমেন্দ্র কুমার গোপ, মনিরুল ইসলাম, লিনা খানম প্রমূখ।

এ সময় শিক্ষক সুদীপ ভট্রাচার্য, মোশারফ হোসেন, জালাল উদ্দিন, আলমগীর হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, গণেশ চক্রবর্তী, বিধান কুমার গোপ, রুপক কান্তি দে, যিশুতোষ তালুকদার, জায়েদ হোসেন, নুরুল হক, আতাউর রহমান পীর, বিজয় কৃষ্ণ দাস, গোপাল চন্দ্র দাস, তাপসী রাণী সরকার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। সরকারের ভাল দিক জনগণকে অবহিত করতে আরো বেশি করে প্রচারণা করতে হবে। তিনি বলেন, সরকার মানুষের কল্যাণে যে উন্নয়ন ও সহায়তা দিচ্ছে, তা পেয়ে উপকার ভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তা হলে সরকারের কাছ থেকে আরো বেশি সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

এছাড়া সভায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষা সহ ১০টি বিশেষ প্রকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code