দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

নিহতরা হলো- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র রাহিম (৭) এবং মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ (৮)। তারা দু’জনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশে অবস্থিত পুকুরের ধারে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামে এক ব্যক্তি পুকুরে দুই শিশুকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code